বিসিএস নির্বাচনে ৪ ঘণ্টাতেই জমা পড়েছে অর্ধেক ভোট
রাজধানী জুড়ে জ্যামে নাকাল অধিবাসী। এর মধ্যেই ব্যতিক্রমী পরিবেশে শহরের কেন্দ্রস্থল খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন হলে এসে ভোট দিচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সদস্যরা।
বুধবার সকাল ১০টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে দুপুর দুইটা পর্যন্ত মোট ১৪৩৪ ভোটের মধ্যে জমা পড়েছে ৭৯৯ ভোট। অর্থাৎ ভোট গ্রহণের প্রথম চার ঘণ্টাতেই অর্ধেকের বেশি ভোট পড়েছে।
এর অর্থ ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটরদের মধ্যে রয়েছে দারুণ উদ্দীপনা। ভোট দিতে গিয়েও দেখা গেছে উচ্ছ্বাস। প্রতিদ্বন্দ্বী হলেও একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন প্রার্থী এবং ভোটার। ভোট প্রার্থনা ছাড়া নেই কোনো উস্কানিমূলক স্লোগান।
https://digibanglatech.news/organization/bcs/71793/
ভোট শুরুর আগে সবাইকে স্বচ্ছতা ও নিয়মের মধ্যে ভোট গ্রহণে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য দেন নির্বাচন বোর্ডে চেয়ারম্যান সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। এসময় তার সঙ্গে আছেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।
বিসিএস কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭ পরিচালক পদে মোট ১৪ জন প্রার্থী রয়েছেন। সমমনা ও মেম্বার ভয়েস- দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। বিসিএস শাখা কমিটির নির্বাচনে বরিশালে ১৪ জন, খুলনায় ১৪ জন, যশোরে ১৩ জন এবং সিলেটে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং কুমিল্লাতে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কমিশন সচিবালয় সূত্র বলছে, নির্বাচনে মোট ১৪৩৪ জন ভোটারের সর্বোচ্চ ভোট পড়বে। সবার মধ্যেই দারুণ উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেখে সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে ফল।
ফল নিয়ে কোনো আপত্তি থাকলে তা গ্রহণ করতে কেন্দ্রে উপস্থিত থাকবেন ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেক